যেভাবে শুরু হলো আমাদের রূপকথা 💕
জীবনের পাতা উল্টে দেখলে প্রতিটি পাতায় তোমার নাম লেখা। আমাদের কিছু বিশেষ মুহূর্তের মিষ্টি গল্প...
“আলমা লুডু খেলবি?” ও কলেজ মাঠের সেই দিনগুলো
আমাদের পরিচয়টা শুরু অনার্স ১ম বর্ষে। বন্ধু-বান্ধবদের ভিড়ে তুমি ছিলে আমার সবচেয়ে বিশেষ মানুষ। মনে আছে আলমা? তোমাকে বলা আমার প্রথম এসএমএস কি ছিল? 🫂 “আলমা লুডু খেলবি?” প্রতিদিন কলেজ মাঠের নির্দিষ্ট এক জায়গায় বসে উনো (Uno) খেলতাম। তোমার প্রতিটি কথা, পোশাকের শালীনতা, মিষ্টি আচার-ব্যবহার আর চলাচলের ধরন আমাকে এত মুগ্ধ করতো যে মনের অজান্তেই ভাবতাম— “ইসসস... যদি আলমা আমার বউ হতো!”
আল্লাহর পথে ফেরা, কোরআন উপহার ও 'ফায়াকুন ইসলাম'!
১ম বর্ষের শেষের দিকে ৪ মাস বাড়ি থাকার পর যখন কুষ্টিয়ায় ফিরলাম, আল্লাহর রহমতে নিজেকে পুরোপুরি বদলে ফেললাম— ফিরে এলাম দ্বীনের পথে। আর এই পরিবর্তনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। রমজান মাসে কোরআন কেনার পর তোমার আগ্রহ দেখে তোমাকেও একটি কিনে দিয়েছিলাম (অবশ্য জোর করে তুমি টাকা দিয়েছিলে 😒)। আর সেই যে 'ফায়াকুন ইসলাম' ফেক আইডি খুলে আমার সাথে পুংটামি করেছিলে? ভুল তুমি করো বা আমি, মাফ চেয়ে ভালোবাসি তো তোমাকেই! 🤭🫂
বৃষ্টিভেজা রাত ১:২৫ ও ৯০% নিশ্চিত হওয়া!
ডিসেম্বর ২০২৫-এ তোমার জন্মদিনের জন্য মোবাইল দিয়ে প্রথম ওয়েবসাইট বানিয়েছিলাম (ভুল করে ১৫ তারিখ ভেবে দেরি করে উইশ করেছিলাম 😫)। আর সেই রাত ১টা ২৫— ঢাকা যাওয়ার সময় অঝোর বৃষ্টিতে ভিজে একা একা স্টেশনে যাচ্ছি, অটোতে উঠেই তোমাকে কল। যখন শুনলে আমি ভিজে গেছি, চুপ হয়ে গিয়ে বলেছিলে: “রুমমেট না থাকলে তাহসিন, আমি কেঁদে দিতাম!” সেদিনই বুঝেছিলাম তোমার মনে আমার জন্য কতটা টান! আর বাকি ১০%? আইডি ডিঅ্যাক্টিভেট করার ঠিক ১০ মিনিটের মাথায় তোমার করা সেই ব্যাকুল কল! 🤭
১৫ই জুন — চাকরির ১ম কল '****' (ALMA) ও প্রায়োরিটির শীর্ষ
১৫ই জুন... তুমি কেমন পাত্র চাও? “দ্বীনদার ও চরিত্রবান”। আমি জানতে চাইতাম, “কে সেই ছেলে? নামাজ পড়ে? তোকে বোঝে?” তুমি বলতে— “জোর করিস না, সময় হলে বলবো।” আর আমি বলেছিলাম, চাকরিটা পেলে জীবনের প্রথম কল তোকেই দিয়ে বলবো— “চাকরিটা আমি পেয়ে গেছি **** শুনছো?” ঠিক ৪টা অক্ষরের কোড ছিল— ALMA! কারণ আমার জীবনের প্রায়োরিটি লিস্টের শীর্ষে ছিলে একমাত্র তুমি।
১৭ই জুন ২০২৬ — রাত ১টা ৪৫ মিনিটে "I Love You Too!" 😭
অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ১৭ই জুন! কথার এক পর্যায়ে বলেই দিলাম— “মিলিয়ে দিক তো, আমরা এক হয়ে যাই...” পারমিশন নিয়ে বুকভরা ভালোবাসা ঢেলে বললাম, “I LOVE YOU ALMA”। ওপাশে তুমি অঝোরে কাঁদছিলে। রাত ১টা ৩৮ মিনিটে তুমি লিখেছিলে তারিখ, আর রাত ১টা ৪৫ মিনিটে এলো জীবনের সবচেয়ে অমূল্য উত্তর: “I love you too!” শুরু হলো আমাদের জীবনের এক অনন্য রূপকথা।
৬ই নভেম্বর ২০২৬ — পরিশেষে নিজের করে পাওয়া! 💍
সেই ঐতিহাসিক শুক্রবার! পারভেজ বিয়ের টাকা দিলো, লামইয়া আর সাব্বির খাওয়ালো। যেন একপ্রকার মাতাল করে নিয়ে গিয়ে তোমাকে চিরদিনের জন্য বিয়ে করে নিজের করে নিলাম! 🤭 তুমি স্টোরি দিলে: “Start from today, To Forever” 🫂। আর সেই রাতেই আমাদের একসাথে প্রথম ঢাকা যাত্রা... The Night... 😫🫂 আলহামদুলিল্লাহ, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি আমার বিবাহিতা স্ত্রী!
৯ই ডিসেম্বর — শুভ জন্মদিন আমার পাখি, আমার প্রাণভ্রমর! 🎂🎉
আজ আমার প্রিয়তমা স্ত্রী, আমার আহলিয়া, আমার বউ আলমা আরেফিন-এর জন্মদিন! তুমি আমার পাখি, আমার ময়না, আমার বউজান, আমার লাইফলাইন, আমার প্রাণভ্রমর 🕊️। আজকের এই পবিত্র জন্মদিনে দোয়া করি মহান আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত সুখ দান করুন। তোমার এই তাচ্ছু বেবি (Tassu Baby 🤭) সারাজীবন বুক দিয়ে তোমাকেই ভালোবেসে যাবে।